Monday March 2026

হটলাইন

কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ৩ আগস্ট, ২০২৫ এ ০১:১৬ PM

সাম্প্রতিক কর্মকাণ্ড*

কন্টেন্ট: পাতা

আইসিটি অধিদপ্তরের মূল লক্ষ্য হল বাংলাদেশকে জ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলা। সে লক্ষ্যে সকল জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, মাঠ পর্যায়ে নেটওয়ার্ক কানেকটিভিটি সম্প্রসারন ও প্রয়োগ নিশ্চিতকরণ, সমন্বয় সাধন ও টেকসই উন্নয়নের জন্য গত ৩১ জুলাই, ২০১৩ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর গঠন করা হয়। তারই ধারাবাহিকতায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে এবং একটি স্কুল অফ ফিউচার স্থাপন করা হয়েছে যার উদ্দ্যশ্য হল শিক্ষা ক্ষেত্রে একটি আধুনিক এবং উন্নত পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের শিক্ষা লাভ করতে পারবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিসসহ কমিউনিটি ক্লিনিকে ইন্টারনেট কানেক্টিভিটি আওতায় আনা হয়েছে ।এছাড়াও সকল সরকারী দপ্তরে ওয়েব পোর্টাল হালনাগাদসংক্রান্ত সহযোগীতা ও পেপারলেস অফিস তৈরীতে ( ডি-নথি ) সকল ধরনের সহযোগীতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন